Wednesday, March 11, 2026
বাড়িরাজ্য৮ ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার সম্মেলন

৮ ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৫ ফেব্রুয়ারি :ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার ৫৫ তম বার্ষিক সম্মেলন ট্রিম্যাকন ২০২৫ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারী রাজধানীর আইএমএ হাউসে অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারী সুকান্ত একাডেমি হলে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা সরকার শাখার সম্পাদক বাসব ঘোষ, সভাপতি সঞ্জীব কর দেববর্মা। এই অনুষ্ঠানে রাজ্যের আটজন বরিষ্ঠ চিকিৎসককে রাজ্যবাসীর সেবা করার জন্য সম্মান প্রদান করা হবে। এছাড়া রাজ্যের নতুন চিকিৎসকদের মধ্যে শিক্ষা ও বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ প্রদানের জন্য সম্মান প্রদান করা হবে। ৯ ফেব্রুয়ারী বিজ্ঞান সম্মত স্বাস্থ্য আলোচনা সভার হবে আইএমএ হাউসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য