Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য বিক্ষোভে সামিল টি এস এফ

বিক্ষোভে সামিল টি এস এফ

বিক্ষোভে সামিল টি এস এফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : মঙ্গলবার পুরাতন রাজভবনের সামনে বিক্ষোভের সামিল হয় টিএসএফ। তাদের অভিযোগ, পুরাতন রাজভবন যা বর্তমানে পুষ্প মহল নামে পরিচিত। এই মহলকে তাজ গ্রুপের হাতে তুলে দিতে চলেছে রাজ্য সরকার। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিবাদে সরব হল ছাত্র সংগঠন টি.এস.এফ।

এইদিন টিএসএফ-এর নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পুরাতন রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। টিএসএফ-এর এক নেতৃত্ব জানান মহারাজা বিরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের সময় পুরাতন রাজভবন নির্মাণ করা হয়। বর্তমানে তারা জানতে পেরেছে এই পুরাতন রাজভবনকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া হবে। টিএসএফ-এর নেতৃত্বরা জানান তারা উন্নয়নের বিরুদ্ধে নয়। কিন্তু রাজ্যের ইতিহাস নষ্ট করে উন্নয়ন করা চলবে না। তাই পুরাতন রাজ ভবন নয় অন্য কোন জায়গাকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া হোক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha