Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমিতির মিছিল

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমিতির মিছিল

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমিতির মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ : ১০৮ তম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার রাস্তায় নামল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। এদিন মেলার মাঠ থেকে একটি মিছিল সংঘটিত করে নারী সমিতির নেতৃবৃন্দ।

এদিন মিছিলের মধ্য দিয়ে আওয়াজ তোলা হয় নারীদের শিক্ষা এবং কাজের অধিকার প্রদান করতে হবে, সমান অধিকারের জন্য লড়াই করতে হবে নারীদের এবং ধর্মনিরপেক্ষ ভারত অটুট রাখতে হবে। মিছিলের অগ্রভাগে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য নেত্রী ঝর্না দাস বৈদ্য। তিনি জানান নারীদের পুরুষের মতো সমান অধিকার দিতে হবে। যাতে করে সমাজ এগিয়ে যায়। তাই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার শহরে মিছিল সংঘটিত করা হয় বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha