Tuesday, October 6, 2026
বাড়ি রাজ্য গাছ ভেঙে পড়ে জিবি হাসপাতালের প্রবেশ পথ বন্ধ

গাছ ভেঙে পড়ে জিবি হাসপাতালের প্রবেশ পথ বন্ধ

গাছ ভেঙে পড়ে জিবি হাসপাতালের প্রবেশ পথ বন্ধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : রবিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে দীর্ঘ ৫০ বছর পুরনো গাছ ভেঙে পড়ে জিবি হাসপাতালের প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। এদিন গাছটি ভেঙে পড়ে আশেপাশে দোকানপাট ভেঙ্গে যায়, অল্প বিস্তারে আহত হয় ঘূর্ণিঝড়ে রাস্তার পাশে দোকানে ঠাঁই নেওয়া মানুষজন।

ভেঙে তছনছ হয়ে যায় রাস্তার পাশে থাকা বিদ্যুতিক খুঁটি, ছিঁড়ে পড়ে বিদ্যুতিক তার। ঘূর্ণিঝড় শেষ হওয়ার পর খবর পেয়ে ছুটে যায় আগরতলা পুর নিগমের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতার সাথে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে। দীর্ঘ দু'ঘণ্টা সময় নেয় গাছ কেটে রাস্তা পরিষ্কার করতে।

তবে জানা যায়, গত কয়েক মাস ধরে গাছটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কোন পদক্ষেপ ছিল না। যার কারণে এই ঘটনার সাক্ষী হতে হয়েছে হাসপাতাল চত্বরের মানুষের। তবে সাত সকাল বেলা ঘটনাটি সংঘটিত হওয়ায় তেমন কোন বিপদ ঘটেনি। যদি দিনের অন্য কোন সময় হতো তাহলে মানুষ গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থাকতো। কারণ এটি অন্যতম একটি ব্যস্ততম স্থান। এদিন গাছটি ভেঙে পড়ায় জিবি হাসপাতালে প্রবেশ করার ক্ষেত্রে আটকে পড়ে বহু রোগী ও রোগীর পরিবার। রাস্তাটি পরিষ্কার করার পর স্বাভাবিক হয় যান চলাচল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha