স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৬ অক্টোবর : মুখ্যমন্ত্রীকে ঘুমে রেখে বড়সড় দুর্নীতি! মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করতে গিয়ে ধরা দিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ঘোষণা করেছিলেন নতুন ক্রিকেট একাডেমী করার জন্য সরকার থেকে টিসিএ-কে জায়গা দেওয়া হবে। সেই সংক্রান্ত ফাইলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী স্বাক্ষর করে দিয়েছেন।
এরই মধ্যে রাজস্ব দপ্তর থেকে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনকে ক্রিকেট একাডেমীর ৩০.৩০ একর জায়গার জন্য ৬ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার টাকা জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ৩০.৩০ একর জায়গায় দুইটি মাঠ গড়া যাবে। তবে চেষ্টা করা হবে ৩ টি মাঠ করার জন্য। এক মাসের মধ্যে এই জায়গা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান সচিব সুব্রত দে।
সাথে
উপস্থিত ছিলেন টিসিএ-র সভাপতি তপন কুমার লোধ। উল্লেখ্য, যে দুর্নীতি গন্ধ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন থেকে বের হতে শুরু করেছে তার সুষ্ঠু তদন্ত হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান