Tuesday, October 6, 2026
বাড়ি রাজ্য ৩ শতাংশ ডি.এ এবং ডি.আর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

৩ শতাংশ ডি.এ এবং ডি.আর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

৩ শতাংশ ডি.এ এবং ডি.আর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ অক্টোবর : আসন্ন দূর্গা পূজার আগে সরকারি কর্মচারীদের ডি.এ অর্থাৎ মহার্ঘ ভাতা প্রদান করবে কিনা তা নিয়ে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছিল রাজ্য সরকারের অধীন সমস্ত অফিস গুলিতে। সেই জল্পনার অবসান ঘটলো মঙ্গলবার সন্ধ্যায়। আসন্ন দুর্গা পূজার প্রাক মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা দেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। মঙ্গলবার রাজ্য মন্ত্রী সভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ দুইটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এইদিন মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান ত্রিপুরা রাজ্য আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থাকলেও আগামিদিনেও কর্মচারীদের স্বার্থে ইতিবাচক আরও পদক্ষেপ গ্রহণ করা হবে।

 মন্ত্রী সভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের আরও ৩ শতাংশ ডি.এ, ডি.আর প্রদান করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ১ অক্টোবর থেকে। এতে রাজ্যের কর্মচারী ও পেনশনাররা ৪৪ শতাংশ ডিএ ও ডিআর পাবে। এই বর্ধিত ডিএ ও ডিআর প্রদানের ফলে রাজ্য সরকারের প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে ৩০০ কোটি টাকা। চলতি বছর অতিরিক্ত লাগবে ১২৫ কোটি টাকা।

বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সাথে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ ও ডিআর-এর পার্থক্য থাকবে ১৬ শতাংশ। এছাড়াও রেগুলার রাজ্য সরকারের কর্মচারীদের বর্তমানে বেসিক পে-এর উপর ৮ শতাংশ হাউজ রেন্ট এলাউন্স প্রদান করা হয়। তা বৃদ্ধি করে ১০ শতাংশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে রাজ্য সরকারের অতিরিক্ত বছরে ১৪১.৯৬ কোটি টাকা লাগবে। চলতি বছর রাজ্য সরকারের অতিরিক্ত লাগবে ৫৯.১৫ কোটি টাকা। রাজ্য সরকার ৩ শতাংশ ডিএ ও ডিআর ঘোষণা করার ফলে খুশির হাওয়া রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের মধ্যে। এইদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha