Thursday, March 12, 2026
বাড়িরাজ্যসুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে ৩৪ তম শিল্প বাণিজ্য মেলা

সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে ৩৪ তম শিল্প বাণিজ্য মেলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গত ২৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে ৩৪ তম শিল্প বাণিজ্য মেলা। রবিবার এই শিল্প ও বাণিজ্য মেলার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শনিবার ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান নিগমের ওএসডি বিনয় ভূষণ দাস।

 তিনি আরও জানান এই বছর শিল্প ও বাণিজ্য মেলায় মোট ৫৩৪ টি স্টল খোলা হয়েছে। মেলায় দুবাই, আফগানিস্তান, থাইল্যান্ড ও বাংলাদেশ থেকেও স্টল এসেছে। দেশের ১৭ টি রাজ্য থেকে উদ্যোক্তারা শিল্প ও বাণিজ্য মেলায় স্টল দিয়েছেন। এই বছর শুক্রবার পর্যন্ত মেলায় মোট বিক্রয় হয়েছে ৫ কোটি ১৪ লক্ষ টাকার সামগ্রী। মেলায় এইবার সরকারি স্টল রয়েছে ৮২ টি। মেলার সমাপ্তি অনুষ্ঠানে ৮ জেলার ৮ জন উদ্যোক্তাকে পুরুস্কার প্রদান করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য