বাড়িরাজ্য৪ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেপ্তার

৪ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুন: আসাম থে‌কে ত্রিপুরায় প্রবে‌শের সময় আ‌শি হাজার ইয়াবা ট্যাবলেট বোঝাই মি‌নি ল‌রি সহ এক চালক গ্রেপ্তার চুরাইবা‌ড়ি থানার পুলিশের হাতে। জানা যায়, র‌বিবার সকা‌লে চুরাইবা‌ড়ি পু‌লিশ নাকা চে‌কিংয়ের সম‌য়ে TR 05 C 1755 নম্বারে ছোট মালবাহী গাড়িতে তল্লা‌শি ক‌রে ড্রাগস বা‌জেয়াপ্ত ক‌রে।

জেলা পুলিশ সুপার জানান জব্দকৃত আ‌শি হাজার ইয়াবা ট্যাবলেটের আনুমানিক কা‌লোবাজারী মূল্য চার কোটি টাকার মত হ‌বে। এ ক‌া‌ন্ডে জ‌ড়িত থাকার দা‌য়ে চালক‌কে আটক করা হ‌য়ে‌ছে। তার নাম সঞ্জয় সাহা‌নি। বা‌ড়ি চুরাইবাড়ি‌তে। পু‌লিশ ধৃ‌তের বিরু‌দ্ধে এনডিপিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য