Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপ্রথম ব্যাটেলিয়ানের সদর দপ্তর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

প্রথম ব্যাটেলিয়ানের সদর দপ্তর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার সিপাহীজলা জেলার গোকুলনগর স্থিত টি এস আর -এর প্রথম ব্যাটেলিয়ানের সদর দপ্তর পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সম্প্রতি মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্তের টিএসআর -এর সদর দপ্তর পরিদর্শন সহ টিএসআর জওয়ানদের বিভিন্ন সমস্যার খোঁজ খবর নিচ্ছেন। কারণ দক্ষতার সাথে জওয়ানরা রাজ্যের নিরাপত্তার দায়িত্ব পালন করে চলেছে।

 জওয়ানদের যাতে দায়িত্ব পালন করতে গিয়ে অত্যাবশ্যকীয় কোন সমস্যায় পড়তে না হয় তার জন্য মুখ্যমন্ত্রী সরজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রী গকুলনগর স্থিত টিএসআর ফাস্ট ব্যাটেলিয়নের সদর কার্যালয় ঘুরে দেখেন। টিএসআর জওয়ানদের কাছ থেকে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথাও শোনেন । জওয়ানদের কোন সমস্যা রয়েছে কিনা তারও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। টি এস আর জওয়ানাদের থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া ও অন্যান্য পরিষেবা গুলি খতিয়ে দেখতেই এই সফর বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান যারা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে। যারা রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করে তাদের সঙ্গে বসা প্রয়োজন। সেই মানসিকতা নিয়েই তাঁর এই সফর। এই ধরনের সফরের ফলে জওয়ানদের মধ্যে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। সাকারাত্মাক দৃষ্টি ভঙ্গি নিয়ে রাজ্য সরকার যে কাজ শুরু করেছে তাতে আরও গতি আসবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন সৈনিক সম্মেলনের পাশাপাশি টি এস আর ফাস্ট ব্যাটেলিয়ানের জওয়ান ও আধিকারিকদের সঙ্গে ছবি তোলেন মুখ্যমন্ত্রী। অপর দিকে মুখ্যমন্ত্রীর এই সফরে খুশি টি এস আর জওয়ানরা। তারা তাদের বক্তব্য সৈনিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সিপাহিজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, সিপাহীজলা জেলার পুলিশ সুপার রতিঞ্জন দেবনাথ সহ  পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য