Friday, August 7, 2026
বাড়ি রাজ্য ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এস.আই.আর

৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এস.আই.আর

৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এস.আই.আর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এস.আই.আর। শুক্রবার বিকালে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান রাজ্য নির্বাচন কমিশনের সিইও ব্রিজেশ পান্ডে। তিনি বলেন, জাতীয় নির্বাচন কমিশন ২০২৬ সালের ১৪ মে তৃতীয় দফায় ১৯ টি রাজ্য কেন্দ্র শাসিত রাজ্যের এস.আই.আর-এর ঘোষণা করে। এই ১৯ টি রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যও রয়েছে। এস.আই.আর-এর মূল উদ্দেশ্য যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা এবং ভুয়া ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। ত্রিপুরা রাজ্যে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে এস.আই.আর-এর কাজ শুরু হবে।

লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৩০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের। ত্রিপুরা রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রে প্রায় ২৮.৯৭ লক্ষ ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ১৪.৫২ লক্ষ। মহিলা ভোটার ১৪.৪৫ লক্ষ। মোট ভোট কেন্দ্র রয়েছে হাজার ৩৫৬ টি ভোট কেন্দ্র রয়েছে। এস.আই.আর-এর কাজ শুরু হওয়ার পর প্রথম ১০ দিন অফিসে কাজ হবে। তারপর ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবরের মধ্যে বুথ ভিত্তিক অফিসারদের ফর্ম দিয়ে দেওয়া হবে। তারা এই সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। সেই তথ্যের উপর ভিত্তি করে খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে। বিএলও-রা ভোটারদের সহযোগিতা করবে। প্রথম দফায় বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে কোন কাগজ পত্র সংগ্রহ করবে না। ২০২৬ সালের ২১ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

 কোথাও কোন আপত্তি থাকলে আর. নোটিস পাঠাবে ভোটারদের বাড়িতে। তখন সেই ভোটারকে নির্বাচন কমিশন যে সকল প্রমানের কথা বলেছে সেই প্রমান নিয়ে আর.- অফিসে যেতে হবে। ২১ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে খসড়া ভোটার তালিকার উপর দাবি আপত্তি জানানো যাবে। ২০২৬ সালের ২৩ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha