Friday, August 7, 2026
বাড়ি রাজ্য মৃত রোগীর পরিবারের বিরুদ্ধে পাল্টা মামলা চিকিৎসকের

মৃত রোগীর পরিবারের বিরুদ্ধে পাল্টা মামলা চিকিৎসকের

মৃত রোগীর পরিবারের বিরুদ্ধে পাল্টা মামলা চিকিৎসকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায়। এরপর ২৪ ঘন্টার মধ্যে শুক্রবার সাংবাদিক সম্মেলন করলেন হাসপাতালের চিকিৎসকরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. ভাস্কর দাস, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. দীপক হালদার এবং সংগঠনের সম্পাদক আশীষ দাস কানুঙ্গ। তাঁরা বলেন, জালাল উদ্দিনকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি ইতিমধ্যেই মৃত ছিলেন।

 বিষয়টি রোগীর সঙ্গে থাকা আত্মীয়-স্বজন পরিবারের সদস্যদের জানানো হয়েছিল। কিন্তু, রোগীর মৃত্যুর বিষয়টি জানানো পর পরিবারের কয়েকজন সদস্য কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমেলি নাথ এবং তাঁর সঙ্গে থাকা এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে দুর্ব্যবহার নিগ্রহের চেষ্টা করেন। চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার দিন রাতেই অভিযুক্তদের নাম-পরিচয় উল্লেখ করে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ডক্টর সৌমালি নাথ। চিকিৎসকদের বক্তব্য, হাসপাতালে কর্মরত চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের উপর ধরনের হামলা বা হেনস্তার ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমেলি নাথ বলেন, রোগী হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিলেন। চিকিৎসকের পক্ষ থেকে প্রয়োজনীয় নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। একই সঙ্গে তাঁর সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে দুই পক্ষের দুই ধরনের বক্তব্য সামনে এসেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এবং চিকিৎসকদের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকারের পাশাপাশি হেনস্তার অভিযোগদুই বিষয়ই তদন্তের আওতায় আসতে পারে। তদন্তের পরই রোগীর মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগগুলির সত্যতা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha