Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপ্রধানমন্ত্রীর সুদূর প্রসারী ভাবনা-চিন্তার সুফল ভোগ করছেন মহিলারা: সরস মেলায় বললেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী ভাবনা-চিন্তার সুফল ভোগ করছেন মহিলারা: সরস মেলায় বললেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৯ ডিসেম্বর :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবারে নতুন যোজনা ‘ড্রোন দিদি ‘। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুদূরপ্রসারি চিন্তাভাবনার কারণেই আগামী দিনে লাখপতি দিদিরা কোটিপতি দিদিতে পরিণত হবে। শুক্রবার সরস মেলার উদ্বোধন করতে গিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

 শুক্রবার থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হল অষ্টাদশ আঞ্চলিক সরস মেলা। এই মেলার উদ্যোক্তা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা মীনা রানী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের চেয়ারপারসন হরিদুলাল আচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক সহ আরো অনেকেই।

বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন এবারের মেলার থিম হচ্ছে ‘দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি’। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বার শপথ গ্রহণ করেছেন তখন থেকেই তিনি সবকা সাথ, সাবকা বিকাশ, সাবকা বিশ্বাস এবং সাবকা প্রয়াস এর ডাক দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সেদিন উপলব্ধি করেছিলেন দেশের মহিলাদের যদি উন্নতি না হয় তবে এই সমাজের কোন উন্নতি হবে না মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি না হলে দেশের উন্নতিও অসম্ভব। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সেদিনের সেই সুদূর প্রসারী চিন্তা ভাবনার ফসল আজ উপভোগ করছেন দেশের মহিলারা। কৃষি – উদ্যান, পশুপালন, শিল্প ক্ষেত্র সব দিক থেকেই মহিলারা আজ বিকশিত। শুধুমাত্র পণ্য উৎপাদন কিংবা পণ্য বিক্রিতেই নয়, স্ব সহায়ক দলের মধ্য দিয়েও মহিলারা আজ উপকৃত। ত্রিপুরা সরকার এই দৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। মহিলাদের অগ্রগতি যাতে ত্বরান্বিত হয় সেই বিষয়েও নজর রাখা হচ্ছে। গ্রাম উন্নয়ন দপ্তরের মধ্য দিয়ে মহিলাদের স্বাবলম্বী করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলো প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য শুরু হয়েছিল সুশাসন যাত্রা।

এতে ত্রিপুরা দারুণ সফলতা আদায় করেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ১৫ টি গ্যারান্টি গাড়ি এসেছে ত্রিপুরায়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্প গুলো সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই গাড়িগুলো প্রতিটি জায়গায় ঘুরে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দেখানো পথ অনুসরণ করে রাজ্য সরকার এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এবারে নতুন প্রকল্প ‘ড্রোন দিদি ‘। প্রথম অবস্থায় ১৫ লক্ষ ড্রোন দিদি বানানো হবে। দ্বিতীয় দফায় বানানো হবে ৩০ লক্ষ ড্রোন দিদি। এর জন্য আলোচনা চলছে দপ্তর পর্যায়ে। অর্থাৎ প্রযুক্তির আধুনিকরণ করা হবে। কৃষি হোক কিংবা উদ্যান কিংবা পশুপালন যে যেভাবে কাজ করুক না কেন এখন থেকে ড্রোনের মাধ্যমে নিজেদের কাজ করতে পারবেন। প্রধানমন্ত্রীর এই চিন্তা ভাবনা লাখপতি দিদিদের একদিন কোটিপতি দিদি গড়ে তুলবে। প্রধানমন্ত্রীর এই ধরনের চিন্তা ভাবনাকে সামনে রেখেই ত্রিপুরা সরকার মহিলাদের স্ব-শক্তি করনের ওপর গুরুত্ব দিচ্ছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আরো বলেন ৩৩ শতাংশ মহিলাদের সংরক্ষণ হওয়ার সুবাদে সম্প্রতি টিএসআর বাহিনীতে ১৩৭ জন মহিলা জোয়ান পাসিং আউট হয়েছেন। যা এর আগে কোনদিন হয়নি। গত বাজেটে চালু করা হয়েছিল মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহিত করার লক্ষ্যে স্কুটি দেওয়ার পরিকল্পনাকে  সামনে রেখেই এই যোজনার আয়োজন। বর্তমান সরকার ডিগ্রী কলেজে মহিলাদের পরীক্ষার ফি,ভর্তির ফি, সহ বিভিন্ন ধরনের ফি মুকুব করে দিয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আরো বলেন প্রতিটি জেলাতে একটি করে মহিলা থানা গড়ার  পরিকল্পনা নেওয়া হয়েছিল।  এর মধ্যে নয়টি মহিলা থানার উদ্বোধন হয়ে গেছে। তিনি আরো বলেন পণপ্রথার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলাশাসক এবং মহকুমা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। –

 ১২ দিন ব্যাপী আয়োজিত এই সরস মেলায় মোট ৩৭৭ টি স্টল রয়েছে। এর মধ্যে স্ব সহায়ক দলের মহিলাদের স্টল রয়েছে ৩৪৬ টি। বহি রাজ্যের ছয়টি স্টল রয়েছে এখানে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য