Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : বটতলা জহর বীজের নিচ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত এক যুবকের মৃতদেহ। এইদিন স্থানীয়রা ব্রিজের নিচে এক যুবককে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এডি নগর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় মৃত যুবকের দেহ পরে রয়েছে।

সাথে সাথে খবর দেওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পরে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এক পুলিশ অফিসার জানান স্থানীয়রা মৃত যুবককে শনাক্ত করতে পারে নি। তিনি আরও জানান বটতলা জহর ব্রিজের নিচে প্রায় সময় নেশায় আসক্ত যুবকরা বসে ব্রাউন সুগার সেবন করত। বিভিন্ন সময় পুলিশের অভিযানে তা লক্ষ্য করা গেছে। তাই পুলিশের প্রাথমিক ধারনা অতিরিক্ত ব্রাউন সুগার সেবনের ফলে এই যুবকের মৃত্যু হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান