Saturday, July 25, 2026
বাড়ি রাজ্য ছাত্রদের আন্দোলন থামবে না, গণআন্দোলনের পূর্বাভাস মানিক সরকারের

ছাত্রদের আন্দোলন থামবে না, গণআন্দোলনের পূর্বাভাস মানিক সরকারের

ছাত্রদের আন্দোলন থামবে না, গণআন্দোলনের পূর্বাভাস মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই (হি..) : রাজধানী আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন এলাকায় চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দাবি করেছেন, এই আন্দোলন কেবল ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং অচিরেই তা রাজ্যের সর্বস্তরের মানুষের আন্দোলনে পরিণত হবে। তাঁর মতে, দেশের উচ্চশিক্ষা নিয়োগ ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন আগামী দিনে আরও দীর্ঘস্থায়ী ব্যাপক আকার ধারণ করবে।

শনিবার ছাত্রদের আন্দোলনস্থলে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর সঙ্গে ছিলেন সিপিআই(এম)-এর একাধিক নেতা। আন্দোলনস্থলে পৌঁছতেই ছাত্র-ছাত্রীরাইনকিলাব জিন্দাবাদস্লোগানে তাঁকে স্বাগত জানান। মানিক সরকার কিছুক্ষণ আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবি-দাওয়া সম্পর্কে খোঁজখবর নেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নীতির কারণে ছাত্র-ছাত্রীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং ভর্তি প্রক্রিয়ায় বারবার জটিলতা সৃষ্টি হওয়ায় লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে।

তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ এই ছাত্র-ছাত্রীরাই। তাঁরা যদি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগে, তবে হতাশা তৈরি হবে, যা গোটা জাতির জন্যই অশুভ সংকেত। এই পরিস্থিতিতে ছাত্রদের আন্দোলন সাময়িক নয়, বরং দীর্ঘমেয়াদি হবে।

রাজ্যের বর্তমান আন্দোলন সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, এই আন্দোলন কেবল শিক্ষাঙ্গনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সমাজের বিভিন্ন স্তরের মানুষও ধীরে ধীরে এতে শামিল হবেন। তাঁর দৃঢ় বিশ্বাস, ছাত্রদের এই আন্দোলন আগামী দিনে রাজ্যে বৃহত্তর গণআন্দোলনের ভিত্তি তৈরি করবে এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা দাবি-দাওয়ার সঙ্গে একাত্ম হয়ে আরও বিস্তৃত রূপ নেবে।

এদিন আন্দোলনস্থলে মানিক সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন সিআইটিইউ- রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, বিধায়ক সুদীপ সরকার, নয়ন সরকার-সহ সিপিআই(এম)-এর একাধিক নেতা কর্মী। তাঁরা আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন জানান।

উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরের আদলে রাজধানী আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ছাত্রদের এই অবস্থান-বিক্ষোভ কর্মসূচি টানা ষষ্ঠ দিনে গড়িয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষা পরীক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান