Saturday, July 25, 2026
বাড়ি রাজ্য গরু চুরির অভিযোগে আটক ২ ভাই

গরু চুরির অভিযোগে আটক ২ ভাই

গরু চুরির অভিযোগে আটক ২ ভাই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ২৫ জুলাই : চারটি গবাদি পশু সহ আটক দুই চোর বলে অভিযোগ। দুই চোর সম্পর্কে ভাই। তাদের কাছ থেকে পুলিশ গরু পাচারের টি আর ০১ ডি ১৭৩৯ নম্বরের বলেরো গাড়িটি আটক করেছে। ধৃত নাম মহাসিম মিয়া এবং ওয়াসিম মিয়া। তাদের বাড়ি কলমচৌড়া থানার অন্তর্গত পুটিয়া মোল্লা চৌমূহনী এলাকায়। কলমচৌড়া থানার পুলিশ দুই চোরকে উত্তম মধ্যম দিয়ে এলাকাবাসী তুলে দেয় বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে।

 জানা যায়, ২৪ জুলাই মধ্যরাতে বিশ্রামগঞ্জ কড়ই মুড়া এলাকা থেকে চুরি হয়েছিল গুরুগুলি। এর মালিক সঞ্জিত দেববর্মা, আজিলা দেববর্মা এবং রবি দেববর্মা। শনিবার খবর পেয়ে তারা ছুটে আসে বিশ্রামগঞ্জ থানায়। বিশ্রামগঞ্জ থানা থেকে দুই চোরকে বিশালগড় আদালতে পাঠানো হবে বলে সংবাদ মাধ্যমে জানান বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। মামলা নম্বর ২৫/২০২৬ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান