স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : গৃহবধূ হত্যার দায়ে অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তি দাবি করল পশ্চিম জেলা বজরং দল। অভিযুক্ত স্বামী সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গত কয়েকদিন আগে সে পূর্ণিমা বণিক নামে এক মহিলাকে প্রেমের জালে ফুসলিয়ে বিয়ে করে।
বৃহস্পতিবার সেই গৃহবধূকে অভিযুক্ত হত্যা করে। খবর পেয়ে ছুটে যায় বজরং দলের কর্মকর্তারা। তাদের অভিযোগ গত কয়েকদিন আগে অভিযুক্ত সাইফুল ইসলাম খোয়াই -এর বাসিন্দা পূর্ণিমা বণিককে ফুসলিয়ে আগরতলা নিয়ে এসে বৃহস্পতিবার হত্যা করে। এবং অভিযুক্ত স্বামী বিরুদ্ধে আরো অভিযোগ সে ধর্মান্তরিত হয়ে নিজের নাম কৃষ্ণ বণিক রেখে বিয়ে করে। শেষ অব্দি মেয়েটিকে হত্যা করেছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি তুলে বজরং দল পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে।

