স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : বামুটিয়া পুলিশ ফাঁড়ি এলাকায় ড্রাগস কারবারিদের দৌরাত্ম দিনের পর দিন বেড়েই চলছে। শনিবার রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালিবাজার এলাকায় ড্রাগস সেবন করার সময় দুই যুবককে আটক করে স্থানীয়রা। পরবর্তী সময়ে খবর দেয় বামুটিয়া পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ি পুলিশ। এবং দুই যুবককে উদ্ধার করে নিয়ে যায় থানায়। প্রাথমিক ভাবে জানা যায় একজনের বাড়ি কালীবাজার জামাই চৌমুনী এলাকায় আরেকজনের বাড়ি রথখলা এলাকায়।তাদের মধ্যে একজন ড্রাগস সেবনকারী এবং আরেকজন ড্রাগস বিক্রেতা।
পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এরই মধ্যে আবারও রবিবার বিকেলে বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায় একটি রাবার বাগানে বসে ড্রাগসের কেস থেকে কৌটার মধ্যে ড্রাগস ঢুকানোর সময় বাগানের মালিক বিষয়টি লক্ষ্য করলে এগিয়ে যায়। এবং তাদেরকে আটক করার চেষ্টা করলে তারা বাগান মালিককে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এদের মধ্যে রূপু দেব এবং পিন্টু রায় সহ অপরজন ড্রাগস এবং নেশার টেবলেট বিক্রেতা। এবং তাদের সঙ্গে এক নাবালককে চিহ্নিত করে বাগান মালিক। তিনি জানান দীর্ঘদিন ধরে তারা এই বাগানে বসে ড্রাগস সেবন করে। কিন্তু তাদের হাতেনাতে ধরতে পারেনি পুলিশ। রবিবার তাদের হাতেনাতে ধরতে গেলে বাগান মালিককে ধাক্কা দিয়ে ফেলে তারা পালিয়ে যায়। এই বিষয়ে বামুটিয়া পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় পুলিশ তাদের বিষয়টি জানেন। এবং তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত একজন ড্রাগস কারবারিকেও জালে তুলতে পারেনি পুলিশ। এই বিষয়ে গোটা এলাকায় সৃষ্টি হয়েছে নানান প্রশ্ন। তবে গোটা এলাকায় এভাবে নেশা কারবারীদের দৌরত্ম বেড়ে চলেছে। পুলিশ সক্রিয় ভূমিকা পালন না করায় মানুষ অসহায়। দিশে হারাচ্ছে এলাকার যুব সমাজ। তবে পুলিশ যদি সক্রিয় না হয় তাহলে আতস কাঁচ দিয়েও খুঁজে পাবে না ড্রাগস কারবারীদের।

