স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : রাজ্যে বিদ্যুৎ পরিকাঠামো ও পরিষেবা ভেঙ্গে পড়ল কেন? বিজেপি সরকারের কাছে জবাব চেয়ে সিপিআইএম -এর পক্ষ থেকে রাজধানীর ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ নিগম অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় কর্মী সমর্থকরা। সিপিআইএম নেতা অমল চক্রবর্তী নেতৃত্বে এ দিন বিক্ষোভ কর্মসূচিতে সংঘটিত হয়। অমল চক্রবর্তী বলেন, ২০১৮ সালে বর্তমান বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের বিদ্যুৎ পরিষেবার সূচনীয় অবস্থা।
এক প্রকার ভাবে বিদ্যুৎ পরিষেবা এক অসহনীয় অবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রতিদিন চার থেকে পাঁচ বার লোডশেডিং চলছে। এ বিষয়ে সাংবাদিকরা যখন বিদ্যুৎ নিগমের মন্ত্রী রতনলাল নাথকে জিজ্ঞাসা করেন তখন তিনি বলছেন এটা লোডশেডিং নয়, পাওয়ার কাট। কিন্তু মানুষ এগুলি মানতে চাইছে না। মানুষ চাইছে বিদ্যুৎ পরিষেবা। এদিন তিনি সরকারের সমালোচনা করে আরো বলেন এ সরকার বিদ্যুৎ পরিষেবা দিতে না পারলেও আবার বিদ্যুৎ মাশুল বাড়ানোর চেষ্টা করছে।
যেখানে রাতের বেলা মানুষ ঘুমাতে পারেনা সেখানে এই ডাবল ইঞ্জিনের সরকার গোপনে বিদ্যুৎ মাশুল বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। আরো বলেন ভারত সরকার বিদ্যুৎ নিগমকে পুরোপুরি বেসরকারি করন করে দিতে উঠে পড়ে লেগেছে। রাজ্য সরকারও তাদের সাথে সুর মিলিয়ে কথা বলছে। গত বিধানসভার নির্বাচনে বিজেপির ১১ শতাংশ ভোট কমেছে। তাই এখন মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করার চেষ্টা করছে বিজেপি সরকার বলে দাবি করেন তিনি। এদিন বিক্ষোভ কর্মসূচির আগে বামেরা একটি মিছিল সংঘটিত করে সরকারের ষড়যন্ত্র রুখে দিতে সকলকে এগিয়ে আসতে দাবি জানায়।

