Saturday, February 7, 2026
বাড়িরাজ্যসামাজিক ভাতা নিয়ে বঞ্চনার অভিযোগ তুললেন শাসক দলের বিধায়ক সুরজিৎ দত্ত

সামাজিক ভাতা নিয়ে বঞ্চনার অভিযোগ তুললেন শাসক দলের বিধায়ক সুরজিৎ দত্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : ২০১৮ সালে বিজেপি ও আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সামাজিক ভাতা নিয়ে রীতিমতো অভিযোগ উঠছে। বিরোধীরা শাসক দলকে সামাজিক ভাতা নিয়ে বিধানসভায় ভেতরে এবং বিধানসভার বাইরে কোনঠাসা করেছে।

বিভিন্ন সময়ে মিছিল মিটিং এবং ডেপুটেশন দিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। কিন্তু এবার মঞ্চে দাঁড়িয়ে খোদ শাসকদলের বিধায়ক ভাতার বঞ্চনার কথা শোনালেন। তিনি বললেন মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র থেকে অনেক কম সামাজিক ভাতা পাচ্ছে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে মানুষ। তাই মুখ্যমন্ত্রী এবং সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের উদ্দেশ্যে এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত বলেন, সামাজিক ভাতা নিয়ে দ্বিচারিতা চলবে না। কেন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে সামাজিক ভাতার সংখ্যা বেশি হবে? এ বিষয় নিয়ে প্রশ্ন তুললেন আটবারের বিধায়ক সুরজিৎ দত্ত। তিনি নিজ এলাকার দলীয় অনুষ্ঠানে মঞ্চে মেয়রকে বসিয়ে বললেন মন্ত্রী টিংকু রায় যেন বিষয়টি দেখেন।

 আরো বলেন, আমি ছাগল নয়, আমি মানুষ! মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে প্রতি ওয়ার্ডে ১৯৮ জন সামাজিক ভাতা পাচ্ছে। তাহলে কেন রামনগর বিধানসভা কেন্দ্রে মাত্র ৬২ জন সামাজিক ভাতা পাবে? তাই ভাতা বাড়িয়ে দিতে দাবি করলেন তিনি। এবং বিধায়কেরই দাবি উত্থাপন দেখে এলাকার প্রবীন নাগরিকরা করতালি দিয়ে সমর্থন জানালেন বিধায়ককে। কোনভাবেই সামাজিক ভাতার বঞ্চনা যে মানা হবে না সেটা এদিন আকার ইঙ্গিতে স্পষ্ট করে দিলেন এলাকার বিধায়ক শ্রী দত্ত। পাশাপাশি এদিন মেয়রকে রামনগর বিধানসভা কেন্দ্রের দিকে নজর দিতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য