Friday, February 6, 2026
বাড়িরাজ্যপ্রেমিকের প্রতারণায় আত্মহত্যা প্রেমিকার

প্রেমিকের প্রতারণায় আত্মহত্যা প্রেমিকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : বিয়ে করার জন্য দুবার পালিয়ে গিয়েছিল প্রেমিক প্রেমিকার। কিন্তু প্রেমিকের পরিবারের চাপে পড়ে পালিয়ে বিয়ে আর হলো না। প্রেমিক শাকিল মিয়া প্রেমে অবুঝ রিয়া হাবুডুবু খেয়ে বারবারই প্রতারণা শিকার হয়েছে। শেষ পর্যন্ত আত্মহত্যারই পথ বেছে নিল ১৭ বছরের প্রেমিকা রিয়া বেগম। রিয়া বাড়ির লোকজনদের অভিযোগ, দীর্ঘদিনের ভালবাসার সম্পর্ক ছিল রিয়া এবং শাকিলের মধ্যে। তাদের ভালোবাসা সম্পর্ক যতই গভীরে যাচ্ছিল ততই শাকিলের পরিবার থেকে বিভিন্নভাবে তাদের দূরে সরানোর চেষ্টা করছে। শাকিল এবং রিয়া একবার পালিয়ে গিয়েছিল, সে অব্দি বিয়ে না করেই জয়পুর স্থিত তারা বাড়িতে ফিরে আসে।

পরে শাকিলের মা-বাবা দুজন মিলে রিয়াকে মারধর করেছে। তারপর বাড়ি ছেড়ে রিয়ার মা রিয়াকে নিয়ে ভাড়া চলে আসে রামনগর এলাকায়। কিন্তু তারপরও তারা দুজনের ভালোবাসার সম্পর্ক যেন মোছা যায় নি। গত ৮ জুলাই রিয়া এবং শাকিল আবারো পালিয়ে যায়। কিন্তু ধর্মনগর গিয়ে শাকিল পরিবারের ফোন পেয়ে কোন এক অজুহাত দেখিয়ে রিয়াকে সেখানে একা ফেলে বাড়ি চলে আসে। তারপরে রিয়া সেখানকার মানুষের সহযোগিতা বাড়ি ফিরে আসে। ভালোবাসা মানুষটির কাছ থেকে প্রতারণা সহ্য করতে না পেরে পরের দিন সে বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজনেরা সাথে সাথে আইজিএম হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। শনিবার ভোর সাড়ে চারটার নাগাদ মৃত্যু কোলে ঢলে পড়ে অবুঝ ভালোবাসার প্রেমিকা রিয়া। পশ্চিম আগরতলা থানায় শাকিলের বিরুদ্ধে রিয়ার মা একটি মামলা দায়ের করে কঠোর শাস্তি দাবি করলেন। শনিবার মৃতদেহ ময়না তদন্তের পর রিয়ার মা কান্নায় ভেঙে পড়ে জিবি হাসপাতাল চত্বরে। বারবারই একটি কথাই বলছিলেন এভাবে কেন তার মেয়ের সাথে প্রতারণা করেছে অভিযুক্ত শাকিল। অভিযুক্ত শাকিলের বিচার চায় তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য