Monday, August 17, 2026
বাড়ি রাজ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে আহ্ববান করলেন মুখ্যমন্ত্রী

প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে আহ্ববান করলেন মুখ্যমন্ত্রী

প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে আহ্ববান করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : রাজ্যের সকল সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার আগরতলা টাউন হলে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা অভিযানের আনুষ্ঠানিক ভাবে সূচনা করে রাজ্যের মুখ্য সচিবকে এই বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা অভিযানের উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্লাস্টিক ব্যবহারের কারনে বিভিন্ন রোগ হতে পারে। নেশার থেকেও মারাত্মক ক্ষতিকারক প্লাস্টিক।

 ডায়াবেটিস, ক্যান্সারের মতো রোগ হতে পারে প্লাস্টিক ব্যবহারের ফলে। তাই প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকারক বিষয়ে সকলকে সচেতন হতে হবে। সচেতনতা বৃদ্ধি না করলে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়া সম্ভব হবে না বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্লাস্টিক ব্যবহার খারাপ অভ্যাস। এই খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে। সকল অফিস, আদালত, স্কুল, কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্য সচিবকে এই বিষয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন ঘরে টাইলস লাগালে হবে না। যা আছে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। শনিবার থেকে শুরু হওয়া প্লাস্টিক মুক্ত ত্রিপুরা অভিযান চলবে এক মাস ব্যাপী। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha