স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যান সাগরে নর কঙ্কালের মুন্ডু উদ্ধার হয়। বুধবার সাত সকালে নর কঙ্কালের এই মুন্ডুটি ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। এলাকার প্রধান ও মন্দিরের প্রধান ও পুরোহিত খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ এসে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক ধারণা এটা নর কঙ্কালের মুন্ডু।
কিন্তু কোথা থেকে নর কঙ্কালের মুন্ডু কল্যাণ সাগরে এসেছে সে বিষয়টা পুলিশ ধারনাই করতে পারছে না। এলাকার প্রধান মন্টু চন্দ্র দাস জানান, এটা মানুষের কঙ্কাল বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। অপরদিকে মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, যদি এটা কোন মানুষের নর কঙ্কাল হয়ে থাকে তাহলে মায়ের দীঘি তথা কল্যানসাগর ধর্মীয় মতে সুধন করতে হবে। সুধন না করা পর্যন্ত পুজোর জন্য এই জল ব্যবহার করা যাবে না। খবর লেখা পর্যন্ত কঙ্কালের বাকি অংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো জনবহুল এলাকায় দিবারাত্রি মানুষ থাকার পরেও কিভাবে এই নর কঙ্কালের মুন্ডু দিঘির জলে এসেছে। অপরদিকে এই ঘটনায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। এর পেছনে কি কোন রহস্য রয়েছে কিনা তা নিয়েও এলাকাবাসী মনে প্রশ্ন জেগেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নর কঙ্কালের মুন্ডুটি দিঘি থেকে উদ্ধার করে পুলিশ গোমতী জেলা হাসপাতালে মর্গে নিয়ে যায়। কতদিন পুরনো এই কঙ্কালের মুন্ডুরটি সেটা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। এবং কঙ্কালের বাকি অংশটি আশেপাশে কোথাও রয়েছে কিনা তা জন্য চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।

