Saturday, February 7, 2026
বাড়িরাজ্যরাস্তা, বিদ্যুৎ, পানীয় জলের দাবিতে পথ অবরোধ

রাস্তা, বিদ্যুৎ, পানীয় জলের দাবিতে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : রাস্তা, বিদ্যুৎ, পানীয় জলের সমস্যার কথা প্রশাসনের নজরে নেওয়া হলেও কোন সুরাহা হয়নি। অবশেষে সোমবার সকালে হেজামারার মোহনবাড়িতে সড়ক অবরোধ করেন লোকজন। অবরোধকারীদের অভিযোগ দীর্ঘবছর ধরে হেজামারা ব্লকের ডুম্রাকারি ভিলেজের তুইচাকমা পাড়া সহ বেশ কিছু স্থানে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা। তাছাড়াও জরাজীর্ণ অবস্থায় রয়েছে হেজামারা থেকে ডুম্রাকারি ভিলেজে যাবার রাস্তাটি। অভিযোগ অনেকবার দাবি জানানো হলেও কোনপ্রকারেই সাড়া পাওয়া যায়নি।

অবশেষে এদিন পথ অবরোধ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ দীর্ঘ এক বছর ধরে বিদ্যুৎ নেই এলাকায়। এলাকায় বসবাস ৩৫ টি পরিবার চরম ভোগান্তির শিকার হয়ে আছে। বহুবার স্থানীয় হেজামারা ব্লকে রাস্তার সংস্কার পানীয় জল সহ বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত করা হলে সমাধানে কোন রাস্তা বের করা হচ্ছে না। তাই তারা অবশেষে পথ অবরোধে বাধ্য হয়েছে বলে জানান। এতে আগরতলা- খোয়াই- কমলপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। দুই দিকে আটকে যায় যান চলাচল। ঘটনা স্থলে ছুটে আসেন সিধাই থানার পুলিশ। মোহনপুর মহকুমা প্রশাসক কার্যালয় থেকে আধিকারিকরা গিয়ে অবরোধকারীদের আশ্বাস দিলে দুপুরে অবরোধ মুক্ত করা হয় সড়ক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য