বাড়িরাজ্যবাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠানো হলো আনারস

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠানো হলো আনারস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে সুভ্রাতৃত্বের পরিচয়। শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আনারস আগরতলা থেকে রওনা হয়েছে। মোট ১০০ টি বাক্সে কিউ প্রজাতির ৭০০ টি আনারস শুভেচ্ছা উপহার হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার তরফে পাঠানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে।

 আনারস ভর্তি ট্রাক এদিন বিকেলে রওনা হয় আগরতলা আখাউড়া সীমান্ত দিয়ে। আগরতলা আখাউড়া আন্তর্জাতিক সীমান্তে এদিন উপস্থিত ছিলেন রাজ্য সরকারের উদ্যান বিভাগের অধিকর্তা ফনি ভূষণ জমা দিয়া, এবং কৃষি কল্যাণ দপ্তরের সহ অধিকর্তা ডঃ দীপক বৈদ্য ও বাংলাদেশ হাইকমিশনের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য