স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত এ.আই.ডি.এস.ও সর্বভারতীয় কমিটি মেডিকেল শিক্ষাকে বাচাঁতে প্রতিবাদ সপ্তাহের কর্মসূচি গ্রহণ করেছে। এর অঙ্গ হিসেবে বুধবার আগরতলার সিটি সেন্টারের সামনে সংগঠনের ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে। এদিন বিক্ষোভ সভার মধ্য দিয়ে দাবি তুলে, এম বি বি এস -এর চূড়ান্ত বর্ষের ছাত্র ছাত্রীদের উপর ন্যাশনাল এক্সিট টেস্ট পরিক্ষা চাপিয়ে দেওয়া চলবে না।
সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি মক টেস্টের নামে ডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্রীদের কাছ থেকে ফি আদায় করা চলবে না। কোন অজুহাতেই মেডিকেল শিক্ষাকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া যাবে না বলে সংগঠনের রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার দাবি জানান। তিনি আরো বলেন মূলত সর্বনাশা জাতীয় শিক্ষা নীতি ২০২০ পরিবর্তনের মাধ্যমেই মেডিকেল শিক্ষা সহ সমস্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে চাইছে। এর তীব্র বিরোধিতা করা হচ্ছে বলে জানান তিনি।

