Saturday, February 7, 2026
বাড়িরাজ্যবাজার পরিদর্শন করে করে বার্তা দিলেন মেয়র

বাজার পরিদর্শন করে করে বার্তা দিলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : রাজধানীর বটতলা শিব মন্দির থেকে দশমীঘাট পর্যন্ত রাস্তায় বৃষ্টিতে জল জমে গত কয়েকদিন ধরে চরম দুর্ভোগ সৃষ্টি করছে পথচারীদের। বুধবার এলাকা পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। মানুষের দুর্দশা পরিদর্শন করে মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ফ্লাইওভার থেকে বৃষ্টির জল রাস্তায় নেমে জেপিসি ক্লাব এবং জয়নগর যুব সংস্থা ক্লাবের দিকে প্রবেশ করছে। ফলে রাস্তায় জল জমছে।

বিষয়টি আজ পরিদর্শন করে নির্দেশ দেওয়া হয়েছে সেই জল যাতে কালাপানিয়া খালে ফেলা যায় তার জন্য নিকাশি ব্যবস্থা সংস্কার করার। পাশাপাশি এই দিন বটতলা বাজার পরিদর্শন করে তিনি বলেন বেআইনিভাবে কিছু কাজ করেছে অসাধু ব্যবসায়ীরা। বাজারে এই ধরনের কাজ বন্ধ করে দেওয়া হবে। আজকে থেকে নিগম সেই কাজ ভেঙ্গে গুরিয়ে যাবে। আগরতলা শহরে কোন বাজারে এই ধরনের বেআইনি কাজকর্ম করা যাবে না। তিনি আরো বলেন, মৎস্য ব্যবসায়ী ও ক্রেতাদের দাবি অনুযায়ী মার্বেল গুলি রাফ করে দেওয়া হবে। তারপরও যদি অসুবিধা হয় তাহলে বিকল্প চিন্তা করবে পুর নিগম। পরে দশমীঘাট স্থিত হাওড়া নদীর বিসর্জন স্থল পরিদর্শনে যান। এবং হাওড়া নদীর এই বিসর্জন স্থল স্মার্ট সিটির অঙ্গ হিসেবে সাজিয়ে তোলার জন্য কাজ চলছে। মহালয়ের আগে সেখানে দায়িত্বে থাকা শ্রমিকরা জায়গাটি ছেড়ে দেবে। বটতলা শিব মন্দিরটি সাজিয়ে তোলার জন্য এদিন পরিদর্শন করেছেন। খুব দ্রুত কাজে হাত লাগানো হবে বলে জানান মেয়র। এদিন মেয়রের সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ ক্লাবগুলির কর্মকর্তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য