স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : বুধবার পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচার সোসাইটি অভয়নগর শাখার পক্ষ থেকে মনিপুরে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষের জন্য মশারি কম্বল এবং চাদর পাঠানো হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য মনিপুরে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে চলছে সংঘর্ষ।
বহু মানুষ আহত এবং নিহিত হয়েছে। কিন্তু এদিকে বহু মানুষ নিজের প্রাণ রক্ষার জন্য শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। এই শরণার্থীদের জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। একইভাবে পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচার সোসাইটির শরণার্থীদের জন্য কম্বল, মশারি এবং চাঁদর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তা অত্যন্ত প্রশংসনীয় বলে জানেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি মনিপুরের পরিস্থিতির শান্ত হওয়ার জন্য আহ্বান জানান। কর্মসূচিতে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা।

