Saturday, February 7, 2026
বাড়িরাজ্যখারচি পূজার ব্যাপক প্রস্তুতি

খারচি পূজার ব্যাপক প্রস্তুতি

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জুন : প্রতিবছরের মতো এ বছরও অনুষ্ঠিত হবে খারচি পূজা। আগামী ২৬ জুন থেকে খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দিরে এই ঐতিহ্যবাহী খার্চি পুজা শুরু হবে। জাতি জনজাতি সকলের মেলবন্ধনে এই পূজার আয়োজন হয়। খার্চি পুজাকে কেন্দ্র করে অন্যান্য বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে মেলার।

৭ দিন ব্যাপী খার্চি পুজাকে সামনে রেখে নতুন রঙে সাজিয়ে তোলা হচ্ছে চতুর্দশ দেবতা মন্দিরকে। একই সাথে সরকারি ও বেসরকারি স্টল নির্মাণ করা হচ্ছে। বর্তমানে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। দমকল বাহিনীর কর্মীরা চতুর্দশ দেবতা মন্দিরকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে। অপরদিকে চলছে নতুন করে রঙ করার কাজ। এইদিন খার্চি পুজা ও মেলার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। যাবতীয় প্রস্তুতির কাজ খতিয়ে দেখার পর তিনি জানান ২৬ জুন থেকে শুরু হবে ঐতিহ্যবাহী খার্চি পুজা ও মেলা। ২৫ জন হবে চতুর্দশ দেবতার স্নান যাত্রা। খার্চি মেলা ও পুজাকে সামনে রেখে বর্তমানে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। সরকারি স্টলের জন্য ইতিমধ্যে জায়গা দিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি স্টল নির্মাণ করা হচ্ছে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে লটারির মাধ্যমে বেসরকারি স্টল বণ্টন করা হবে। ইতিমধ্যে এলাকায় এক উৎসবের হাওয়া বইছে। জাতি জনজাতি সকলে এই পূজা এবং মেলার অপেক্ষায় থাকে সারা বছর। রাজ্যের ঐতিহ্য এবং পরম্পরাকে সামনে রেখে এই পূজা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য