Saturday, February 7, 2026
বাড়িরাজ্যপানীয় জলের দাবিতে পথ অবরোধ

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জুন : পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসল গন্ডাছড়া মহকুমার গাছবাগান এলাকাবাসী। দীর্ঘ কয়েক দিন ধরে পানীয় জল পাচ্ছে না তারা। তাই বাধ্য হয়ে পথ অবরোধে বসতে হয়েছে। তাদের অভিযোগ গত ১৫ দিন ধরে বিদ্যুৎ সমস্যায় তারা ভুগছে। এবং বিদ্যুতের কারণে এলাকায় বেশ কিছু টিভি, ফ্রিজ সহ বিভিন্ন সামগ্রী নষ্ট হয়েছে।

শুধু তাই নয়, পানীয় জল মিলছে না তাদের। বহুবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের অবগত করা হলেও তারা সংস্কার করার কোন উদ্যোগ নিচ্ছে না। তাই বুধবার গন্ডাছড়া বাজারবার উপেক্ষা করে পথ অবরোধে সামিল হয়েছে। পরবর্তী সময়ে ডি ডব্লিউ এস -এর এস ডি ও এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিক অবরোধস্থলে ছুটে আসেন। তারা গ্রামবাসীকে জানান বিদ্যুতিক সমস্যা হতে পারে, তবে সেটা অবিলম্বে সংস্কার করার জন্য ব্যবস্থা নেওয়া হবে দপ্তর থেকে। আগামী দুই দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা নিরসন হবে এলাকায়। কিন্তু এলাকাবাসীকে ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যাবে কিনা সেটা নিশ্চিত নয়। এই প্রতিশ্রুতি পেয়ে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসী। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে রাস্তায় আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য