স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : শনিবার আগরতলা প্রেস ক্লাবে বোরো টেরিটোরিয়াল কাউন্সিলের ২৪ জনের একটি প্রতিনিধি দল পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। তারা এদিন আগরতলা প্রেস ক্লাবের বিভিন্ন অত্যাধুনিক পরিষেবা দেখে অত্যন্ত খুশি।
আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন, বোরো টেরিটোরিয়াল কাউন্সিলের প্রতিনিধিরা আগরতলা প্রেস ক্লাব পরিদর্শনে আসায় অত্যন্ত খুশি আগরতলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ। বোরো সাথে সাংস্কৃতিক সম্পর্ক এবং ভাষাগত মিল রয়েছে। তাই বোরোরা আগরতলা প্রেস ক্লাবের সদস্যদের পরম আত্মীয় বলে জানান তিনি। আরো বলেন আগামী দিনে বোরোদের সাথে কিভাবে আগরতলা প্রেস ক্লাব বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারে তা নিয়ে গুরুত্ব দেওয়া হবে।

