Friday, February 6, 2026
বাড়িরাজ্যকোটি টাকার অধিক নেশা জাতীয় এসকফ সিরাপ বোঝাই লরি সহ আটক ১

কোটি টাকার অধিক নেশা জাতীয় এসকফ সিরাপ বোঝাই লরি সহ আটক ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : গোপন খবরের ভিত্তিতে কোটি টাকার অধিক নেশা জাতীয় এসকফ সিরাপ বোঝাই লরি আটক করল চুড়াইবাড়ি থানার পুলিশ। পরে ফটো সেশন করে আরো একবার সুনাম কামানোর চেষ্টা করেছে পুলিশ। জানা যায়, চুড়াইবাড়ি থানার পুলিশ নাকা পয়েন্টে আটা বোঝাই লরি থেকে এই দেড় কোটি টাকার নিষিদ্ধ এসকফ সিরাপ আটক করেছে।

পুলিশ জানায়, রবিবার রাত একটা নাগাদ অসম থেকে আগরতলাগামী একটি JH 07 L-9876 নম্বরের বারো চাকার লরি নাকা পয়েন্টে প্রবেশ করতেই পুলিশ গাড়িটি আটক করে যথারীতি তল্লাশি করে আটার বস্তার সঙ্গে থাকা ৮৪ কার্টুনে মোট ২৬,৮৭০ বোতল এসকফ সিরাপ আটক করে। যার কালোবাজারি মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার। সঙ্গে চালক সাহানুজকে আটক করে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধৃত চালকের বাড়ি হায়দ্রাবাদে। অপরদিকে তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়া লাইসেন্স। পাচারকারীদের গ্রেফতারের পর ফটো সেশন করে দায়িত্ব খালাস রাজ্যের সীমান্তে থাকা চোরাই বাড়ি থানার পুলিশ বাবুদের।

নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা তো দূরের কথা, কোথা থেকে এভাবে নেশা সামগ্রী ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছে সেদিকে তদন্ত নেই জেলা পুলিশের। এভাবে চলতে থাকলে ফটো সেশনের পর শুধু মাত্র পুলিশ সুনাম কামাবে, আর নেশা জাতীয় সামগ্রী রাজ্যে প্রবেশ বন্ধ হবে না। এদিকে নেশা মুক্ত ত্রিপুরার যতই বুলি চড়ানোর চেষ্টা করুক না কেন সরকার ব্যর্থ হবে পুলিশ প্রশাসনের চরম গাফিলতি এবং গোপন বোঝাপড়ার কারণে। ২০১৮ সাল থেকে রাজ্যের মানুষের কান ভারী হয়েছে নেশা মুক্ত ত্রিপুরার বক্তব্য শুনে। কিন্তু বাস্তবে সবটাই ফানুস। দ্বিতীয়বার সরকার প্রতিষ্ঠিত হয়েছে যদিও, কোন পরিবর্তন হয়নি মন্ত্রীদের মঞ্চে দাঁড়িয়ে নেশা মুক্ত ত্রিপুরা নিয়ে গল্প বলার ধরন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মোটা কামাই করে চলেছে পুলিশ। কিন্তু আটক হয় না মূল পান্ডারা। রহস্য এখানেই রয়েছে। এখন সময়ের অপেক্ষা, অন্যান্য মামলার মত এই নেশা আটকের ঘটনার ফাইল ক্লোজ করে দেবে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য