Saturday, October 3, 2026
বাড়ি রাজ্য নিপুন ত্রিপুরা শোভাযাত্রা

নিপুন ত্রিপুরা শোভাযাত্রা

নিপুন ত্রিপুরা শোভাযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : আগরতলা শহরের ৭ টি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে নিপুন ত্রিপুরা শোভাযাত্রার আয়োজন করা হয়। পশ্চিম জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজধানীর উমাকান্ত ময়দান থেকে এই শোভাযাত্রা শুরু হয় এদিন। সবুজ পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

 উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন নিপুন ভারত ও নিপুন ত্রিপুরা একটা অভিনব উদ্যোগ। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে ২০২৬-২৭ শিক্ষা বর্ষের মধ্যে তৃতীয় শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীকে ভাষা গত এবং গাণিতিক ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করানো। পাশাপাশি নিপুন ত্রিপুরার বিভিন্ন কর্মসূচী গুলি তুলে ধরেন নিগমের মেয়র। এইদিনের শোভাযাত্রার রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে শেষ হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha