Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় আহত ৭

দুর্ঘটনায় আহত ৭

দুর্ঘটনায় আহত ৭

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে যাত্রীবাহী গাড়ী উল্টে আহত স্কুল পড়ুয়া ছাত্রী সহ কয়েকজন। ঘটনার বিবরণে জানা যায়, সাব্রুম থানার অন্তর্গত একটি যাত্রী বোঝাই ম্যাজিক গাড়ি মনু বাজার থেকে সাব্রুম যাওয়ার পথে দমদমা এলাকায় জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দ্রুত গতিতে থাকার ফলে এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

 আহতদের উদ্ধার করে সাব্রুম মহাকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। আহত হয়েছে সাত জন। সাব্রুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর তিনজনের আঘাত গুরুতর হওয়ায় শান্তিরবাজার মহাকুমা হাসপাতালে রেফার করেন। এর মধ্যে এক স্কুল পড়ুয়া ছাত্রী। আর বাকী চারজনের চিকিৎসা চলছে সাব্রুম মহাকুমা হাসপাতালে। দুর্ঘটনা ঘস্ত গাড়িটির নম্বর টি আর ০৮ ২৯৬৬ । পুলিশ জানায় দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় শান্তিরবাজার মহকুমা হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। আহত নমিতা মগ, লক্ষী মিত্র এবং মিহুর দাস বর্মন। তাদের মধ্যে একজন ছাত্রী রয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ গাড়িটি আটক করে তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha