Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য কংগ্রেস ভবনে মহিলাকে শ্লীলতাহানি

কংগ্রেস ভবনে মহিলাকে শ্লীলতাহানি

কংগ্রেস ভবনে মহিলাকে শ্লীলতাহানি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : গভীর রাতে কংগ্রেস ভবনে মহিলার আর্তচিৎকারে ছুটে আসলো স্থানীয়রা। কংগ্রেস ভবন থেকে বের হয়ে পালানোর সময় আটক অভিযুক্ত ব্যক্তি নিতাই দাস। ঘটনা শনিবার রাত দেড়টা নাগাদ বিশালগড়ের কড়ইমুড়া বাজারের কংগ্রেস ভবনে। ঘটনায় বিবরণে জানা যায়, নিতাই দাস গজারিয়া এলাকার বাসিন্দা।

এদিন রাতের বেলা কংগ্রেস ভবনে প্রবেশ করে ভবঘুর এক মহিলাকে সেই ব্যক্তি শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তখন ভবঘুর মহিলার চিৎকার শুনে ছুটে আসে আশপাশে যুবকরা। তখন অভিযুক্ত ব্যক্তি নিতাই দাস কংগ্রেস ভবন থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে এলাকাবাসী। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এর পেছনে কি কুমতলব ছিল সেটা এখন কতটা সামনে উঠে আসে সেটাই দেখার। মহিলা চিৎকারে যদি আশেপাশে লোকজন ছুটে না যেত তাহলে অপ্রীতিকর কোন ঘটনার সাক্ষী হতো বিশালগড়বাসী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha