Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য আগুনে পুড়লো চারটি গরু

আগুনে পুড়লো চারটি গরু

আগুনে পুড়লো চারটি গরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : রহস্যজনক আগুনে পুড়ে মৃত্যু হয় তিনটি গরু সহ একটি বাছুরের। ঘটনা ধর্মনগর জেল রোডের মনতলা এলাকার বাসিন্দা স্বদেশ চন্দ্র চক্রবর্তীর বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার ভোরে ধর্মনগর জেল রোডের মনতলা এলাকার বাসিন্দা স্বদেশ চন্দ্র চক্রবর্তীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে মৃত্যু হয় তিনটি গরু সহ একটি বাছুরের।

ঘটনার বিবরণে জানা যায় বাড়ির মালিক স্বদেশ চন্দ্র চক্রবর্তী এইদিন ভোরে একটি বিকট শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে উঠেন। ঘুম থেকে উঠার পর ঘর থেকে বেরিয়ে দেখতে পান গোয়াল ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সাথে সাথে তিনি ধর্মনগর দমকল বাহিনীর কর্মীদের খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলেও ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারন করে। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুরে মৃত্যু হয় গোয়াল ঘরে থাকা তিনটি বড় গরু সহ একটি বাছুরের। বাড়ির মালিক স্বদেশ চন্দ্র চক্রবর্তী জানান রাত্রি ১ টার সময়ও সবকিছু ঠিকঠাক ছিল। তার কিছু সময় বাদে তিনি বিকট শব্দ শুনতে পান। ঘর থেকে বেরিয়ে দেখতে পান গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। গোয়াল ঘর থেকে গরু গুলিকে বের করারও সুযোগ পান নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha