স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : মানব পাচারে করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা সীমান্ত। মূল পাণ্ডাদের আটক করতে পারছে না প্রশাসন। পাচার হয়ে আসা বাংলাদেশিদের আটক করে হাত ধুয়ে নিচ্ছে। এরই মধ্যে ফের দুই বাংলাদেশি যুবতী আটক। এয়ারপোর্ট থানার পুলিশ তাদের আটক করেছে।
এয়ারপোর্ট থানার ও সি জানান, থানার পেট্রোলিং টিম যখন ঊষাবাজার, এয়ারপোর্ট, নরসিংগড় এলাকায় টহল দিচ্ছিল। তখন দুইজন যুবতীকে এয়ারপোর্টের আশপাশ এলাকায় দেখে সন্দেহ হয় পুলিসের। তাঁরা দুই যুবতীকে আটক করে থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পারে দুইজনই বাংলাদেশি। অবৈধভাবে তাঁরা দুইজন ভারতে প্রবেশ করেছে। ধৃতদের নাম হাসমা ও স্বপ্না সরকার। বাংলাদেশের নরসিংদি জেলার বাসিন্দা দুইজন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা কাজের সন্ধানে হয়তো তাঁরা ভারতে প্রবেশ করেছে।

