Friday, February 6, 2026
বাড়িরাজ্যমর্মান্তিক মৃত্যু কৃষকের

মর্মান্তিক মৃত্যু কৃষকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন :  গাভির বাছুরকে বাচাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের। ঘটনা মোহনপুরের রাঙ্গাছড়া গ্রামে। ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা সঞ্জিত দেবের একটি গাভির বাছুর সোমবার সকালে একটি পরিত্যক্ত কুয়োতে পরে যায়। তখন মালিক সঞ্জিত দেব গাভির বাছুরটিকে বাঁচানোর জন্য কুয়োতে নেমে যান।

কুয়োটি প্রায় ৩৫ থেকে ৪০ ফুট গভীর। কুয়োতে সঞ্জিত দেব আটকে যাওয়ার পর স্থানীয়রা মোহনপুর দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। প্রথমে মোহনপুর থেকে ও পরবর্তী সময় হেজামারার শানখলা থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল বাহিনীর কর্মীরা সংজ্ঞাহীন অবস্থায় সঞ্জিত দেবকে কুয়ো থেকে উদ্ধার করে। এবং দ্রুত মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরিক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে দেন। ধারনা করা হচ্ছে পরিত্যক্ত কুঁয়োর মধ্যে গ্যাস জমে থাকার ফলে শ্বাসরুদ্ধ হয়ে সঞ্জীত দেবের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য