Friday, August 7, 2026
বাড়ি রাজ্য রাইয়াবাড়ির উচ্ছেদের ঘটনার নিন্দা জানায় যৌথ রাজনৈতিক দল

রাইয়াবাড়ির উচ্ছেদের ঘটনার নিন্দা জানায় যৌথ রাজনৈতিক দল

রাইয়াবাড়ির উচ্ছেদের ঘটনার নিন্দা জানায় যৌথ রাজনৈতিক দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : গত ২৫ মে উদয়পুর রাইয়াবাড়িতে অমানবিকভাবে বন দপ্তর ও রাষ্ট্রশক্তি বুলডোজার দিয়ে কয়েক দশক ধরে বসবাসরত সাতটি পরিবারকে উচ্ছেদ করে দেয়। ১৯৯১ সালে সন্ত্রাসবাদীদের হামলায় রাইয়াবাড়ি থেকে ১৯ টি পরিবার উচ্ছেদ হয়েছিল

। তৎকালীন সরকার অলিখিতভাবে সেখানে পুনর্বাসন দেয় তাদের। সরকারিভাবে জমি, ঘর নির্মান, রাবার বাগান, বিদ্যুৎ সংযোগ, পানীয় জলের বন্দোবস্ত করে দেওয়া হয়। কিন্তু ২০১১ সালে সরকার নতুন পাট্রা দেন। এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযানে নামে। এর তীব্র নিন্দা জানানো হচ্ছে ত্রিপুরা পিপলস পার্টি, সি পি আই (এম এল) লিবারেশন, এস ইউ সি আই(সি) এবং গণমঞ্চের পক্ষ থেকে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান এই সংগঠনগুলি নেতৃত্ব। উপস্থিত ছিলেন সুব্রত ভৌমিক, সঞ্জয় চৌধুরী, লক্ষণ রায়, কে ধীরেন্দ্র সিংহ। তাদের দাবি উচ্ছেদ হওয়া সাতটি পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিতে হবে সরকারের। নাহলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha