বাড়িরাজ্যমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৫ জুন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৫ জুন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : আগামী ৫ জুন দুপুর ১২ টায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। অন্যান্য বছরের মত এ বছরো পরীক্ষার্থীরা দুপুর সাড়ে বারোটা থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণের স্থান ও দিনক্ষণ পরবর্তী সময় জানানো হবে। শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডঃ দুলাল দে এক বিবৃতির মাধ্যমে এ বিষয়ে অবগত করেছেন। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৫ মার্চ। শেষ হয় ১৯ এপ্রিল। উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হয় ১৬ মার্চ। শেষ হয় ১৮ এপ্রিল। উত্তরপত্র মূল্যায়ন শুরু হয় ২ মে। শেষ হয় ২২ মে। বর্তমানে ফলাফল ঘোষণার জন্য চূড়ান্ত প্রক্রিয়া চলছে। এবছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৮,১৩০ জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩,৪৫৩ জন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ থেকে ছয় হাজার কমেছে। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছর থেকে ৫ হাজার বেড়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য