স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : অ্যাম্বুলেন্স কেড়ে নিল এক ব্যক্তির জীবন। ঘটনা সোমবার উদয়পুর টেপানিয়া হাসপাতাল চৌমুহনি এলাকায়। ঘটনার বিবরনে জানা যায়, এদিন বিকাল সাড়ে তিন নাগাদ উদয়পুর টেপানিয়ার বাসিন্দা হারাধন দেবনাথ ব্যাক্তি গত কাছ সেরে উদয়পুর নিজ বাড়িতে যাবার জন্য একটি গাড়িতে উঠে।
টেপানিয়া সংলগ্ন আসা মাত্রই গাড়ি থেকে নেমে বাড়িতে যাবার সময় শান্তির বাজার থেকে আসা একটি এম্বুলেন্স হারাধন দেবনাথকে ধাক্কা দেয়। আর এতেই হারাধন দেবনাথ রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। স্হানীয়রা উদ্ধার করে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক হারাধন দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটি আটক করা যায় নি। বর্তমানে মরদেহ গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান