Friday, October 2, 2026
বাড়ি রাজ্য গাঁজা আটক করল পুলিশ

গাঁজা আটক করল পুলিশ

গাঁজা আটক করল পুলিশ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ অক্টোবর ;গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল কমলপুর পুলিশ। দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২৯.৮ কেজি গাঁজা। ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, AS 22 L 4762 নম্বরের গাড়িটি সিধাই মোহনপুরের দিক থেকে আসামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশের হাতে উঠে আসে বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। তল্লাশির পর গাড়ি থেকে মোট ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha