Friday, October 2, 2026
বাড়ি রাজ্য পিস্তল সহ আটক এক ব্যক্তি

পিস্তল সহ আটক এক ব্যক্তি

পিস্তল সহ আটক এক ব্যক্তি

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ অক্টোবর ; শুক্রবার আগরতলা টাউন হলের সামনে থেকে উদ্ধার পিস্তল। আটক এক ব্যক্তি। অভিযোগ, এদিন দুপুরে প্রকাশ্যে পিস্তল নিয়ে ঘোরাফেরা করছিলেন তিনি। তার কোমরের মধ্যে পিস্তলটি গোঁজা অবস্থায় ছিল। বিষয়টি চাক্ষুষ করে এলাকায় প্রত্যক্ষদর্শীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ছোটাছুটি শুরু হয় পথচারীদের মধ্যে। তারপর এলাকার কয়েকজন সাহস করে পূর্ব আগরতলা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার করা হয় পিস্তলটি।

তবে পুলিশ প্রাথমিক অবস্থায় মনে করছে এটি নকল পিস্তল। এর সঙ্গে গুলি উদ্ধার হয়নি বলেই পুলিশ সূত্রে খবর। ‌ তবে এই ব্যক্তি বারবার স্থানীয়দের কাছে বলছিলেন ব্যারেকে যান তিনি। তাহলে কি ব্যারাক থেকে নিয়ে এসেছে পিস্তলটি? এ দিনের ঘটনায় নানা সন্দেহের দানা বেঁধেছে প্রত্যক্ষদর্শীদের মধ্যে। তবে পিস্তলটি আসল কিনা নকল সেটা তদন্ত করছে পূর্ব থানার পুলিশ।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha