স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ অক্টোবর ; শুক্রবার আগরতলা পুর নিগমের
৩ নং ওয়ার্ডের অন্তর্গত নতুননগর বাজার সরজমিনে পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক
মজুমদার। সাথে ছিলেন পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ পুর নিগমের অন্যান্য আধিকারিক।
নতুননগর বাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা এবং পরিকাঠামোগত উন্নয়নের বিষয় গুলি ঘুরে
দেখেন মেয়র। বিশেষ করে বাজার সংস্কার এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার্থে শৌচালয়
নির্মাণের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন বাজারের ব্যবসায়ীরা
। তাঁদের
দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে এদিন বাজার সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস
দেন মেয়র দীপক মজুমদার। মেয়র জানান আগামী কিছুদিনের মধ্যেই নতুননগর বাজারের চেহারার
পরিবর্তন দেখা যাবে। বাজারের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার
বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে। আগরতলা শহরের বিভিন্ন বাজার গুলিকে ধাপে ধাপে উন্নত
ও আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে মহারাজগঞ্জ
বাজার ও বটতলা বাজারের উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। শহরের অন্যান্য বাজারগুলিতেও পর্যায়ক্রমে
সংস্কার ও আধুনিকীকরণের কাজ করা হবে বলে জানান মেয়র। এদিন নতুননগর বাজার পরিদর্শনের
পাশাপাশি ৩ নং ওয়ার্ডের বেশ কয়েকটি রাস্তাও ঘুরে দেখেন দীপক মজুমদার। বাজার সংলগ্ন
একটি রাস্তা সংস্কারের পর উদ্বোধনও করেন মেয়র দীপক মজুমদার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান