Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য স্কুল বাস চালক ও সহচালক সমিতির পক্ষ থেকে ডেপুটেশন

স্কুল বাস চালক ও সহচালক সমিতির পক্ষ থেকে ডেপুটেশন

স্কুল বাস চালক ও সহচালক সমিতির পক্ষ থেকে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : বেসরকারি স্কুল বাস চালক ও সহচালক সমিতির পক্ষ থেকে মঙ্গলবার শ্রম দপ্তরের কমিশনারের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

বাস চালকদের মাসিক বেতন যেন ডবল ড্রাইভার দের ক্ষেত্রে ১৫ হাজার টাকা, ও সহচালকদের ৯৫০০ টাকা, সিঙ্গেল ড্রাইভারদের ১১ হাজার টাকা ও সহ চালকদের ৮ হাজার টাকা করার দাবি জানানো হয় শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার অমরেশ বর্মণের কাছে। দাবি সনদের এই স্মারকলিপি তুলে দেন ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক ও সহচালক সমিতির চেয়ারম্যান বিপ্লব কর। তিনি জানিয়েছেন প্রাইভেট স্কুল বাসচালক ও সহ চালকদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের বেতন বৃদ্ধির। যার কারণেই আজকে এই ডেপুটেশন প্রদান বলে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha