স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : ২০ বছর ধরেই জল সঙ্কটে ভুগছেন পেঁচারথল বিধানসভা এলাকার দক্ষীন ধনিছড়া কর্নকার বাড়ী পাড়ার মানুষ। ফলে রিতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। অভিযোগ দীর্ঘবছর ধরে কর্নকার বাড়ী এলাকায় নেই পরিশ্রুত পানীয়জলের ব্যাবস্থা।
শেষ বিধানসভা নির্বাচনের আগে এলাকায় একটি পাম্প মেশিন বসানো হলেও তা এখনো চালু হয়নি বলে অভিযোগ। এদিকে জল কষ্টে অতিষ্ঠ হয়ে বেআইনি পথ অবলম্বন করে হূক লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে পাম্প চালাচ্ছেন ভুক্তভুগি এলাকাবাসী। তাদের অভিযোগ জলযন্ত্রনা নিয়ে এলাকার মন্ত্রী সহ দপ্তরকে বহু জানানোর পরও তাদের সমস্যা সমাধান করছে না।
জল যন্ত্রনা থেকে এলাকার মানুষ মুক্তি চাইছে। এলাকাবাসীর অভিযোগ, পাম্প হাউজটি চালানোর জন্য দপ্তরের অনুমতি না নিয়েই বাধ্য হয়ে বেআইনিভাবে তাদের চালাতে হচ্ছে এই পাম্পটি। যদিও এই পাম্পের পানীয় জল খাওয়ার অযোগ্য বলে জানায় এলাকাবাসী। এই জলকষ্ট থেকে অতিসত্তর পরিত্রান চাইছেন ভূক্তভোগী জনগন। এই সমস্যা কবে নাগাদ সমাধান হবে তা জানতে চায় গ্রামে বসবাসরত কুড়িটি পরিবার।

