Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য সিপিআইএম সমর্থিত মহিলার পা ভেঙে দিল দুর্বৃত্তরা

সিপিআইএম সমর্থিত মহিলার পা ভেঙে দিল দুর্বৃত্তরা

সিপিআইএম সমর্থিত মহিলার পা ভেঙে দিল দুর্বৃত্তরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল :  নির্বাচন ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল করার জন্য ৫০ হাজার টাকা দাবি করেছিল শাসক দলের কর্মীরা। কিন্তু সেই টাকা মিটিয়ে না দেওয়ায় গত বৃহস্পতিবার শাসক দলের কর্মীরা কমলা সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধুপুর ভজেন্দ্রনগর এলাকার সিপিআইএম কর্মী রিঙ্কু চৌধুরী নামে মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে চুরির অভিযোগ তুলে মারধর করে। এমনকি মুখে কালো কাপড় বেঁধে মারধর করে গৃহবধূ পা ভেঙে ফেলে। বর্তমানে গৃহবধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধূর অভিযোগ এই বিষয় নিয়ে মধুপুর থানায় এবং স্থানীয় বিধায়িকা অন্তরা দেব সরকারের দ্বারস্থ হলেও কোন ধরনের সহযোগিতা পায় নি।

বিধায়িকার পক্ষ থেকে বলে দেওয়া হয় গ্রাম প্রধান এবং উপ -প্রধানকে জানানোর জন্য। বিধায়িকার নির্দেশে প্রধান এবং উপ -প্রধানকে জানানোর পর বরং দুর্বৃত্তরা দল বেঁধে বাড়িতে এসে মোবাইল ফোন ভেঙে ফেলে। প্রতিবেশীদের বলে যায় যাতে রিঙ্কু চৌধুরীর পরিবারকে আশ্রয় না দেয়। গৃহবধুর আরো জানান নির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে এমন কোন দিন বাদ যায়নি তার বাড়িতে এলাকার গুন্ডাবাহিনী আক্রমণ সংগঠিত করে নি। এ বিষয়ে মধুপুর থানায় বহুবার ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের নাম লিখে আনে। কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ না করায় আজকে এই ঘটনার সাক্ষী বলে জানান তিনি। যারা এই ঘটনা সংগঠিত করেছে তারা হল পীযুষ, টোটন চৌধুরী, মিঠু সরকার, মিঠু রায় সহ তাদের সঙ্গপাঙ্গরা। এই ঘটনা ঘটার কয়েকদিন আগেও গৃহবধূর ছোট ছেলের মুখে কালো কাপড় বেঁধে অপহরণ করে নিয়ে বোমা দিয়ে বাড়িঘর পুড়িয়ে ফেলা সহ বাড়ির লোকজনদের অপহরণ করার হুমকি দেয়। এ বিষয়টি পর্যন্ত বিধায়িকাকে ফোন করে জানানো হয়েছিল। কিন্তু কোন সহযোগিতা করে নি। বিরক্তি প্রকাশ করেন বিধায়িকা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সিপিআইএম সমর্থিত পরিবারের গৃহবধূ রিঙ্কু চৌধুরী। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলে অভিযুক্তদের গ্রেপ্তার দাবি জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha