Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য বনধন বিকাশ যোজনার আউটলেটের উদ্বোধন

বনধন বিকাশ যোজনার আউটলেটের উদ্বোধন

বনধন বিকাশ যোজনার আউটলেটের উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মার্চ :  শনিবার জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বনধন বিকাশ যোজনার আউটলেটের উদ্বোধন করা হয়। মন্ত্রী বিকাশ দেববর্মা ফিতা কেটে আউটলেটের শুভ উদ্বোধন করেন। এই আউটলেটের মধ্য দিয়ে বনের অর্গানিক পোডাক্ট বিক্রি হবে। অর্থাৎ আউটলেটে রয়েছে বনের অর্গানিক প্রোডাক্ট দিয়ে তৈরি বাঁশ করুল, আচার, পানীয় সহ বিভিন্ন খাবার সামগ্রী।

রাজ্য সরকার বনজ সম্পদ সঠিকভাবে ব্যবহার করার জন্য এই আউটলেট খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শুধু গোর্খাবস্তিতেই এই আউটলেট সীমাবদ্ধ রাখা হবে না। রাজ্যে অন্যান্য মহকুমাতেও এই আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে। এই আউটলেট এর মধ্যে দিয়ে রাজ্যের মানুষ উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha