স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : ভোট সমীক্ষার পর কমরেডের উর্মাদনায় ব্যতিব্যস্ত জনগণ। রাতের ঘুম কেড়ে নিচ্ছে কমরেড বাহিনী। যদিও দিনের বেলা চলছে শান্তির বৈঠক। বৈঠকে থাকছেন রাজনৈতিক দলের জনদরদী সাধুরা। আর রাত হতেই বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হুমকি-ধমকি প্রদর্শন করে ভিটে মাটির ছাড়া করার চেষ্টা করছে তারা। ভোট সমীক্ষা পর এ ধরনের কান্ড কারখানায় লিপ্ত হয়ে উঠেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের একাংশ।
এমনটাই অভিযোগ রাজ্যের অন্যতম কুরুক্ষেত্র বিশালগড় মহকুমা জোড়ে। উল্লেখ্য, ২০২৩ বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষের বাড়ি ঘরে গিয়ে বেশ কিছুদিন ধরে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতি শেখর দেবনাথ ও তার সাঙ্গপাঙ্গরা রীতিমত হুমকি দিতে শুরু করেছে। সোমবার ভোটের সমীক্ষা বের হওয়ার পর এর গতি যেন আরো বেড়েছে দুষ্কৃতিকারীদের। অভিযুক্তরা হুমকি দিয়ে বলছে, সিপিআইএম ক্ষমতায় আসার পর এলাকায় বিজেপি সমর্থকদের থাকতে দেওয়া হবে না। বেশ কিছুদিন ধরেই শেখর দেবনাথ এলাকায় এই ধরনের হুমকি প্রদান করছে বলে অভিযোগ। সিপিআইএম আশ্রিত দুষ্কৃতিকারি শেখর দেবনাথের এই ধরনের গুন্ডা গিরিতে রিতি মতো কাঞ্চনমালা এলাকার ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষ আতঙ্কগ্রস্থ। গ্রামের মহিলারা জানান তারা দেশের সুনাগরিক হিসেবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। কিন্তু এ ধরনের গুন্ডা গিরি তারা মেনে নিতে পারছে না। তারা শান্তি চায়। তাই এদিন এলাকার মহিলারা যোগ হয়ে প্রশাসনের কাছে অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানিয়েছে। যাইহোক এখন গ্রামবাসীকে কতটা নিরাপত্তা দিতে পারে সেটাই দেখার বিষয়।

