Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য ৪৫ তম ককবরক সাল উপলক্ষে শোভাযাত্রা

৪৫ তম ককবরক সাল উপলক্ষে শোভাযাত্রা

৪৫ তম ককবরক সাল উপলক্ষে শোভাযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি :  ত্রিপুরা ষ্টেট একাডেমী অফ ট্রাইবেল কালচারের উদ্যোগে বৃহস্পতিবার ৪৫ তম ককবরক সাল উপলক্ষে সকালবেলা এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা।

এই শোভা যাত্রায় ৬ টি কলেজের ছাত্র ছাত্রী এবং এন জি ও- র সদস্যরা অংশ নেয়। চিরাচরিত  পোশাক পরিধান করে এদিনের শোভাযাত্রায় অংশ নেয় জনজাতি অংশের যুবক যুবতিরা। এরপর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের শোভাযাত্রা শেষ হয় রবীন্দ্র ভবনের সামনে। ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার দপ্তরের অধিকর্তা দশরথ দেববর্মা জানান রাজ্যব্যাপী ৪৫ তম ককবরক সাল উদযাপন করা হচ্ছে। এদিন শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন পর্ব শুরু হয়েছে। এরপর নানান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha