Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য শহরে নারী সমিতির বিক্ষোভ মিছিল

শহরে নারী সমিতির বিক্ষোভ মিছিল

শহরে নারী সমিতির বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর :  নারী সংক্রান্ত অপরাধ রাজ্যে পিছু ছাড়ছে না। এর বিরুদ্ধে এবার সরব হল বাম নারী সংগঠন। নারী সংক্রান্ত অপরাধের সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার আগরতলা শহরে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য রূপা গাঙ্গুলী।

 তিনি বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, সম্প্রতি উদয়পুর কিল্লায় নাবালিকা গণধর্ষণের ঘটনা সংগঠিত হয়েছে এবং ছৈলেংটায় একজন নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে। এটা বর্তমান সরকারের কিসের সুশাসন। ঘরে ঘরে সুশাসনের নাম করে ধর্ষণ চলছে বলে অভিযোগ তোলেন তিনি। তাই সরকারের উদ্দেশ্যে দাবি জানানো হচ্ছে নারী নির্যাতনের ঘটনা বন্ধ করতে সরকার যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। নাহলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন। এ দিনের বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha